ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণকারী হিসেবে অভিযুক্ত এক বাঙালি যুবককে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কক্সবাজার জেলা পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-জি-২ মুচনীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণকারী হিসেবে অভিযুক্ত নুর আলম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর আলম টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুচনীপাড়া এলাকার মৃত আব্দুল সালামের ছেলে। অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। পরে রাত আনুমানিক সাড়ে ২টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের জিডিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
