মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় নগরীর টাউন হল প্রাঙ্গণের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জি এস তোফাজ্জল হোসেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ফকির জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
