মোঃআনোয়ারুল ইসলাম। স্টাফঃ রিপোর্টারঃলালমনিরহাট। লালমনিরহাটের কালীগঞ্জের ৮ম শ্রেণির শিক্ষার্থীকে,ধর্ষণের অভিযোগে, ক্লিনিকের পরিচালক ইউসূফ আলী(৪০)কে, গ্রেফতার করেছে র্যাব-১৩।২৪শে আগষ্ট রোজ সোমবার ভোরে, কালীগঞ্জের চাপারহাটের উঃবত্রিশ হাজারী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসূফকে গ্রেফতার করে। জানা যায় গ্রেফতার হওয়া ইউসূফ আলী, কালীগঞ্জের কাঞ্চনশ্বর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। গ্রেফতার কৃত ইউসুফ আলী, রংপুরে নিউ রূপসী বাংলা নামের একটি ক্লিনিকের পরিচালক বলে জানা যায়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব(১৩)রংপুর এর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ও-ই স্কুল ছাত্রীর মা, তার ৬মাসের অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসার জন্য লালমনিরহাটে যায়।মেয়েটির মা, লালমনিরহাটে গেলে বাড়িতে একা ছিল ও-ই মেয়েটি,সেই সুযোগে, অভিযুক্ত ইউসুফ আলী বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে বলে,কালীগঞ্জ থানায় অভিযোগ করা হয়। মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশী লোকজন আসলে অভিযুক্ত ইউসুফ পালিয়ে যায়। এর পর ভুক্তভোগী ও-ই মেয়েটিকে,আত্নীয় স্বজনেরা,কালীগন্জ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে ভুক্তভোগী মেয়েটির অবস্থার অবনতি হলে,পরে তাকে, লালমনিরহাট সদরে পাঠানো হয়।উক্ত ঘটনার অভিযুক্ত ইউসুফ আলী আত্নগোপনে চলে গেলে।র্যাব-(১৩) তাকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা এবং কঠোর নজরদারি শুরু করে। এর পর সঠিক তথ্যের ভিত্তিতে, সোমবার ভোর ৩টা ২০মিনিটে,অভিযুক্ত ইউসুফ আলীকে,চাপারহাটের উঃবত্রিশহাজারী গ্রামে এরশাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেপতারকৃত ব্যক্তি ইউসুফ আলীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাব-১৩।
