মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার, আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬ খ্রি.) সকাল ১০:৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিট প্রধানদের অংশগ্রহণে জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। সভাপতির বক্তব্যে ডিআইজি মহোদয় রেঞ্জের ক্রাইম এগেন্সট প্রপার্টি, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার স্পেসে অনলাইন জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সার্কেল অফিসারদের থানাগুলোতে আগত সেবা প্রার্থীদের সমস্যা সমাধানের পাশাপাশি সুন্দর ব্যবহারের মাধ্যমে পুলিশকে জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে মর্মে নির্দেশনা দেন। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ পারস্পরিক সমন্বয় করে দায়িত্ব পালন করবে। দেশের অর্থনৈতিক এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যহত রাখতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দেশের স্বার্থে সকলকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেন। এসময় অভিন্ন মানদন্ডের আলোকে জুলাই/২০২৬ মাসের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে: শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার, শেরপুর, জনাব এ কে এম জহিরুল ইসলাম; শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দূর্গাপুর সার্কেল, নেত্রকোণা, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব সাব্বির হাসান; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – জনাব খন্দকার শাকের আহমেদ ,পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, দূর্গাপুর থানা,নেত্রকোণা; শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)- জনাব রাজন চন্দ্র পাল, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ; শ্রেষ্ঠ এসআই- জনাব খায়রুজ্জামান, এসআই (নিঃ), জামালপুর সদর থানা, জামালপুর; শ্রেষ্ঠ এএসআই – জনাব মো: তানিমুল ইসলাম, এএসআই (নিঃ), ফুলপুর থানা, ময়মনসিংহ কে পুরস্কার প্রদান করেন। এছাড়াও জনাব রিপন চন্দ্র সরকার, এসআই(নি:), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ; জনাব দীপক চন্দ্র পাল, এসআই(নি:), ইসলামপুর থানা, জামা