
 মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ। বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর পৌর শাখার উদ্যোগে পৌর অফিসে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ। ৯/৯/২০২৬ ইং তারিখ বাদ মাগরিব মহেশপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে মহেশপুর পৌর জামাত এর অফিসে এক বিশাল দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী ঝিনাইদাহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও আগামী উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারি ও আগামী পৌর মেয়র নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হাই বলেন, সামনে স্থানীয় নির্বাচন । নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী র জন্য কঠিন চ্যালেঞ্জ। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি। সুতরাং বিএনপি যেকোনো ধরনের ষড়যন্ত্র করতেই পারে। ধৈর্য ও সাহসিকতার সাথে এবং আনুগত্যের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে বলেন। নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিশে আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি সামাজিক কাজ করতে বলেন। বিশেষ অতিথির বক্তব্যে ইসমাইল হোসেন পলাশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো , শৃঙ্খলা , ইসলামী বিধি-বিধান মেনে চলার ব্যাপারে নির্দেশনা দেন। সমাজের বা পাড়া মহল্লায় যেকোনো ধরনের আচার অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।উক্ত দায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন জামাতের পৌর আমির নওফেল হোসেন। জামাতের পৌর সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত দায়িত্বশীল সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থানীয় দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।