প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:৪৭ এ.এম
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” & “খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রত্যয়ে অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হলো ব্রহ্মপুত্র-মহাস্থান মৈত্রী কাবাডি উৎসব-২০২৬।
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ ময়মনসিংহ কাবাডি একাডেমি ও বগুড়া কাবাডি একাডেমির জমজমাট প্রীতি ম্যাচের উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-০৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব রুকুনোজ্জামান রোকন ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান।