
মাহমুদ হাসান মাসুদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : পাকস্থলীর ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বহন করে পাচারের সময় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও র্যাব-৩ এর যৌথ আভিযানিক দল। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা পাকস্থলীর ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বহন করে পাচার করছিলেন। পরে তাদের পাকস্থলী থেকে মোট ৫ হাজার ৮২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে র্যাব-৬ ও র্যাব-৩-এর সদস্যরা যৌথভাবে অংশ নেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।