প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৯:২৯ পি.এম
গলাচিপায় ৫৩ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় পুলিশের এক সফল মাদকবিরোধী অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ লায়লা আক্তার (৩৩) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকা থেকে তাকে আটক করে গলাচিপা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এসআই (নিঃ) মো. আ. হাকিমের নেতৃত্বে একটি চৌকস দল রতনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে লায়লা আক্তারের বসতঘরে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক নারী স্থানীয় বাসিন্দা মো. বাবুল চৌকিদারের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণী ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩৭, তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬). গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।