
মো: নেছার উদ্দিন, স্টাফ রিপোর্টার।। আজ ২৩/৯/২০২৬ ইং তারিখ রোজ শনিবার সকাল 11 ঘটিকার সময় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত বিন সাদেক। বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জনাব জাফর ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব বাবুল পঞ্চায়েত, উপজেলা জামায়াতের আমির জনাব মৌলানা আব্দুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রমূখ। বক্তারা তাদের বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফল করার লক্ষ্যে উক্ত সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উক্ত সভায় অংশগ্রহণ করেন লালমোহন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, লালমোহন উপজেলার সকল মাদ্রাসার সুপার বৃন্দ, আলিম ফাজিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ বৃন্দ, লালমোহন পৌরসভার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ। বক্তারা তাদের বক্তৃতায় বলেন, হাদীস শরীফে রাসুল সা: বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আজকে আমাদের বাংলাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে বিভিন্ন রোগ ব্যাধিতে মানুষ আক্রান্ত হচ্ছে, এডিস মশা কর্তৃক ডেঙ্গু জ্বরের, ডায়রিয়া, বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মানুষ দিন দিন অসুস্থতার দিকে ধাবিত হচ্ছে। তাই বক্তাগণ যার যার অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফল করার লক্ষ্যে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। বক্তাগণ তাদের বক্তৃতায় বলেন, লালমোহন তজুমদ্দিন এর সাত সাতবারের নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের স্পিকার আলহাজ্ব নজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের হাত ধরে লালমোহন তজুমদ্দীনকে পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ সকল উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।