প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ৫:২২ পি.এম
নবীনগরে সাংবাদিক রুহেল খানের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।
হেবজল বাহার সিনিয়র স্টাফ রিপোর্টার ২২,২০২৬ ইং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রুহেল খানের ওপর কিশোর গ্যাংয়ের অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হামলায় আহত সাংবাদিকের সুরক্ষা এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেফজুল বাহার। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি নবীনগর উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কার্যকরী সদস্য হাবিবুর রহমান হেলাল ও রেজাউল করিম বাবুল, নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান এবং মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন,নবীনগর দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও এইচডি টিভি পরিচালক সোহেল খান, নবীনগর অনলাইন টিভির পরিচালক পারভেজ খান,কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফ, ফজলে রাব্বি, রত্না আক্তার, সাধন সাহা জয়,শাকিল আহমেদ, লিটন মেম্বার, শাহেদ আহমেদ সৌরভসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সমাজের শান্তি-শৃঙ্খলার জন্য এ ধরনের সন্ত্রাসী হামলা চরম হুমকিস্বরূপ। সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। তাই পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা। একই সাথে, ভবিষ্যতে যাতে কেউ কোনো সাংবাদিকের ওপর হামলা করার দুঃসাহস না পায়, সে জন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা। প্রতিবাদ সভা থেকে আহত সাংবাদিক রুহেল খানের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তাঁর যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সাংবাদিক রুহুলের ওপর মারাত্মক অতর্কিত বর্বরোচিত হামলায় নবীনগরে মানববন্ধন কর্মসূচি পালন করে। আ/শঙ্কা/জনক অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লরসে।