
কসবায় ২৯ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
সংবাদদাতা মোঃ রুবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ মোঃ জামাল মিয়া (১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ছোট বায়েক মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামির বসতঘরের ভেতর থেকে ২৯ (উনত্রিশ) কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ জামাল মিয়া, পিতা- মৃত তাজুল ইসলাম। তিনি কসবা থানাধীন ছোট বায়েক (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা
রুজু করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।