প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১০:১৬ পি.এম
সিএমপির কোতোয়ালী থানার অভিযানে দীর্ঘদিনের পলাতক ও সাজাপ্রাপ্ত ০২ (দুই) জন আসামি গ্রেফতার

মোহাম্মদ আনোয়ার ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মো: জাহেদুল কবির পিপিএম এর নেতৃত্বে থানার একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮/১১/২০২৬ ইং তারিখ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দায়রা মামলা নং-২৫০৭/১৩-এর সাজাপ্রাপ্ত আসামি ০১। কাজল দাশ, পিতা-মৃত সুনীল দাশ, সাং-গোয়ালপাড়া, শেফালীর ভাড়াটিয়া, রেলওয়ে হাসপাতাল কলোনি, সিআরবি, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম এবং অর্থঋণ জারি মামলা নং-১১৪৮/২৫-এর সাজাপ্রাপ্ত ০২। আসামি মো: সেলিম, পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-কেচাইন পাড়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 Matrijagat. All rights reserved.