
১৮/১১/২০২৬ ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামের এক নারীকে হ,ত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী এনামুল হক মেরাজের বিরুদ্ধে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নি,হতের ভাইয়ের ভাষ্য অনুযায়ী, স্কুল থেকে সন্তানকে বাড়ি নিয়ে ফেরার পথে বাড়ির সামনে সুমার মাথায় ইট দিয়ে আ,ঘাত করেন প্রাক্তন স্বামী মেরাজ। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃ,ত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত এনামুল হক মেরাজকে আ,টক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।