রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ঘোষনা
দৈনিক নলডাঙ্গার সময়ের নির্বাহী সম্পাদকের পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫,৫০০ টাকা জরিমানা আদায় খিলা বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী সুন্দরগঞ্জে জমি বিরোধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি। শৈলকুপায় সড়কের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।  চুয়াডাঙ্গায় ফারুকের নিখোঁজের ১৩ দিন পেরলেও খোঁজ মেলেনি মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেতে নাতনির লালমোহনে সূর্যমুখীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি লালমোহনে ৬ পা বিশিষ্ট গরুর বাছুর জন্ম নিয়েছে: একনজর দেখতে জনতার ঢল। নওগাঁর বদলগাছীতে ৮০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নেতা-কর্মীদের সম্মানে বিশাল ইফতার মাহফিল করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ দারুসালাম আনন্দনগরে স্থানীয় বিএনপি ও সমাজসেবকদের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ মিরপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার

ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেতে নাতনির

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক:
পাবনার ঈশ্বরদীতে দাদি–নাতনির জোড়া খুনের ঘটনায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, কিশোরী নাতনিকে অপহরণে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা করা হয় এবং পরে নাতনিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার মেয়ে জামিলা আক্তার (১৫)।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, নাতনিকে অপহরণে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা করা হয়। পরে কিশোরীকে পাশের সরিষাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামিলার বাবা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। বাড়িতে দাদি ও নাতনি একসঙ্গে বসবাস করতেন। শুক্রবার মধ্যরাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তবে কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারা নিজ নিজ ঘরে ফিরে যান বলে জানান স্থানীয়রা।

ভোরে প্রতিবেশীরা বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। নাতনি জামিলা নিখোঁজ থাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি সরিষাক্ষেত থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মধ্যরাতে দুর্বৃত্তরা নাতনিকে তুলে নিয়ে যেতে চাইলে দাদি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা বৃদ্ধাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে কিশোরীকে পাশের সরিষাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে যায়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, এটি একটি অত্যন্ত বর্বরোচিত হত্যাকাণ্ড। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এই জোড়া খুনের ঘটনায় ভবানিপুর গ্রামে শোকের পাশাপাশি চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991