বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মান্দায় মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এন এস বি স্পোর্টিং ক্লাব ইউকের উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ পরকীয়ার জেরে সংঘর্ষ: স্বামীকে পিটিয়ে গুরুতর জখম মিরপুরে মাসব্যাপী ইফতার বিতরণে প্রশংসিত যুবদল নেতা আমিনুর রহমান শান্ত পেঁয়াজ বীজে সাফল্য, সম্ভাবনার পথে আটঘরিয়া জামালপুর শহরে ফেস্টুন ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মানববন্ধন দক্ষিণখান থানা এলাকায় ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা: জনতার হাতে চক্রের সদস্য আটক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ আটক, এলাকায় চাঞ্চল্য সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট ও গাছ থেকে পড়ে দু’জনের মৃত্যু। নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষক নিহত; শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও ইটভাটা বন্ধের নির্দেশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা পরিষ্কার করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা ও শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩ ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, একটি ও পায়নি জামায়াত ঈদের ছুটি বাড়ছে? প্রস্তাব মন্ত্রিপরিষদে, নজর বৃহস্পতিবারের বৈঠকে। সরকারি বাঙলা কলেজে নোয়াখালী জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ কর্মী শিহাব গুরুতর আহত!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৪১৪ বার পঠিত

গাজীপুর জেলা ব্যুরোঃ
উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মেডিকেল মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার (১৮ মার্চ) রাত পৌনে আটটার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মেডিকেল মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শবেবরাতের নামাজ পড়তে যাচ্ছিলো ছাত্রলীগ কর্মী শিহাব(২৩)। পথেই সংঘবদ্ধ
দুর্বৃত্তরা কাছ থেকে শিহাবকে একাধিক গুলি করে। একটি গুলি বুকের বাম পাশে বিদ্ধ হয়ে পেছন দিকে বের হয়ে পিঠের চামরায় আটকে যায়।স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
গুলি বিদ্ধ শিহাব শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সালাহউদ্দিন রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে আটটারদিকে বন্ধুদের নিয়ে শবে9-বরাতের নামাজ পড়তে বাড়ির অদূরে মসজিদে যাচ্ছিলো শিহাব। এসময় ৪/৫টি মোটর সাইকেল যোগে আসা ৮/১০জন সন্ত্রাসী প্রকৃতির যুবক তার গতিরোধ করে । খুব কাছথেকে তাকে একাধিক গুলি করে। একটি গুলি তার বুকের বামপাশে বিদ্ধ হয়ে বুকের পাঁজর বেধ করে পেছন দিকে পিঠের চামড়ায় আটকে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে তাৎক্ষনিক ভাবে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিহাবের বাবা নজরুল ইসলাম জানান, শিহাব কয়েকজন হামলা কারীকে চিনতে পেড়েছে। তাদের নামও বলেছে। স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা এর আগে একাধিক বার আমাদের বাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে। পূর্বশত্রুতার জের ধরেই হামলা কারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান,খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরির্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991