বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ঘোষনা
আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় হলুদ ফুলে ভরে গেছে সরিষা ক্ষেত, লক্ষ মাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

মোঃ রিয়াজুল ইসলাম (আলম)সাতক্ষীরা দেবহাটা:দেবহাটা উপজেলার প্রতিটি মাঠে হলুদ ফুলে ভরে গেছে সরিষা ক্ষেত। ক্ষেতের পর ক্ষেত হলুদের সমারোহ। সরিষার ফুলে ফুলে মৌমাছির গুঞ্জনে কৃষকের মন আলোড়িত হচ্ছে। মধু আহরনে মৌমাছিরা মেতে উঠেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ দেখে চোখ জুড়ে যায়। আবহাওয়া খারাপ, বৃষ্টি ও কুয়াশা থাকায় সরিষার আবাদ কিছুটা ক্ষতি হয়েছে। তারপরও উপজেলার উর্বর জমিতে এ বছর আশানারুপ সরিষা উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছে। সেই সাথে কৃষি অধিদপ্তরও লক্ষ মাত্রা ছাড়িয়ে সরিষার আশানুরুপ ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।প্রতিটি ক্ষেতে তরতাজা সবুজ সরিষা গাছাগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে উঠায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

এবছর যা আবাদ হয়েছে তাতে সরিষা চাষে লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার আংশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সঠিক দাম পাওয়ার আশায় বুক বেধেছে এলাকার কৃৃষকরা। শীতের শুরুর আগে কৃষকরা শত ব্যস্ততার মধ্য দিয়ে চাষের উপযোগী জমি প্রস্তুত করেন। চাষের জমিতে বার বার চাষ দিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে পরিমিত বীজ বপন করেন কৃষক। কদিন যেতে রোপনকৃত বীজ হতে চারা গজাতে শুরু করে সবুজ গাছ। গজানো চারা দিনদিন বাড়তে শুরু করে। দেশের তেলের চাহিদা মেটাতে এবং ফসল বিক্রয় করে ভালো দাম পাওয়ায় দিনদিন সরিষা চাষে ঝুঁকছেন অনেক কৃষক। বর্তমানে সরিষা তেলের চাহিদা বেড়ে যাওয়া ও তেলের দ্ম বৃদ্ধির কারনে কৃষকরা সরিষা চাষে অধিক লাভবান হবেন এ প্রত্যাশায় এবছর উপজেলাজুড়ে সকল ফসলী ক্ষেতে সরিষার আবাদ করা হয়েছে। ফলে দেবহাটায় প্রতি বছর বাড়ছে সরিষা চাষ। দেবহাটার সখিপুর মোড় থেকে উপজেলা সড়কের দিকে এগুতে থাকলে মাঠ জুড়ে দেখা মিলবে হলদে ফুলের সমাহার। মাঠ জুড়ে শুধু সরিষা ফুলের রাজ্য চোখে পড়বে। গাছে গাছে হাজারো মৌমাছি গান গেয়ে মধু সংগ্রহ করছে। আর অন্যদিকে কৃষক ফসল পরিচর্চায় সময় পার করছেন। দেবহাটা কৃষি অধিদপ্তর সূত্র মতে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৫টি ইউনিয়নে সরিষার লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার হেক্টর। সেখানে আবাদ হয়েছে ১০৭৫ হেক্টর। সরিষা চাষী মোবারক আলী জানান, তার ১ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন।

গত বছরের তুলনায় এবছর ফলন বেশি হওয়ার আশা করছেন বলে তিনি জানান। সরিষা চাষ শুরুতে আবহাওয়া অনুকুলে থাকায় ক্ষতির সম্ভাবনা তেমন নেই বলে তিনি জানান, তবে প্রকৃতি যদি অনুকূলে থাকে তাহলে ফলন ভাল হবে বলে তিনি জানান। বর্তমান বাজারে তেলের দাম বাড়তি হওয়ায় সরিষা চাষ করে লাভের আশা করছেন তিনি।

এ ব্যাপারে দেবহাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, উপজেলার বিভিন্ন মাঠ এখন সরিষা চাষের দখলে। সরিষার সাথে উৎপাদিত হচ্ছে সরিষা ফুলের মধু। আর তাই কুলিয়া, পারুলিয়া ও সখিপুর ইউনিয়নের বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে ২৩০ টি মৌ বাক্স বসিয়েছেন মৌ খামারীরা। সরিষা খেতে মধু উৎপাদন করলে প্রাকৃতিক পরাগায়ন বেশি হয়, এতে সরিষার উৎপাদন বৃদ্ধি পায় বলে তিনি উল্লেখ করে জানান, এবছর প্রান্তিক চাষীদের মাঝে বিঘা প্রতি ১ কেজি বীজ, ১০ কেজি DAP, ১০ কেজি MOP দেওয়া হয়েছে। বর্তমানে আবহাওয়া অনুকূল আছে, তাই বাম্পার ফলনে আশাবাদী বলে কৃষি অফিসার জানান। এবছর ১২০০ টন সরিষা উৎপাদন হবে বলে শরীফ মোহাম্মদ তিতুমীর আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991