রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ঘোষনা
মঞ্চজুড়ে সুর-তাল-নৃত্যের আনন্দ উৎসব, শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় চার শতাধিক শিক্ষার্থীর সাংস্কৃতিক স্বীকৃতি, শিক্ষকদের সম্মাননা প্রফেসর দিলারা বেগমের মৃত্যুতে সাতক্ষীরায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ভান্ডারিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত জুলফিকার আলী শেখ সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে দুইজনের মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা। নলডাঙ্গায় আইনজীবী নেতৃবৃন্দের ধানের শীষের পক্ষে গণসংযোগ বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর হারিকেন প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মনপুরায় আগুনে দগ্ধ হয়ে তিন বছরের শিশুর মৃত্যু ‘হ্যাঁ’ ভোট মানে আজাদি, ‘না’ ভোট মানে গোলামি—লাকসামের জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান অবশেষে রেল লাইনের আওতায় আসছে সাতক্ষীরা জেলা ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর হারিকেন প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। ফ্যাসিবাদী আচরণ শুরু করছে একটি গোষ্ঠী” জনগণ তাদের প্রত্যাখ্যান করবে খ. ম. রাকিব বাঁশখালীতে এস আলম বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর ধানের শীষ জিতলে বগুড়াসহ সারাদেশে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে: তারেক রহমান! সংকটে মানুষের ভরসা মানবিক ডিসি

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":5,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এম,এ মজিদ নওগাঁ জেলা প্রতিনিধি :- নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচ আদিবাসী কৃষক নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মৃত মাংরা উড়াওয়ের ছেলে সঞ্জু উড়াও (৪৫) এবং ঝটু পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)।

থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রির জন্য নূরপুর এলাকা থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে মহাদেবপুর হাটের উদ্দেশ্যে রওনা হন পাঁচ আদিবাসী কৃষক। ভ্যানটি মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক সড়কের পাঠকাঠি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্প ট্রাক ভ্যানটিকে চাপা দেয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, “ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।”

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনার খবর পাই। গুরুতর আহত তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হয়। এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991