রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির শ্রদ্ধা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি এম-ট্যাব বগুড়া আঞ্চলিক জেলা শাখার শ্রদ্ধা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জিসাস বগুড়া জেলা কমিটির শ্রদ্ধা মাতৃভাষা শহীদদের স্মরণে মৌলভীবাজারে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করুন: ডিসি চট্টগ্রাম কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময় শ্রীপুরে ভাষা শহীদদের স্মরণে শ্রীপুর প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: এলাকাবাসীর স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি নওগাঁয় ইটভাটায় চোর সন্দেহে একজনকে গ্রেফতার, মোটরসাইকেল চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন সিলেটের ডিসি মো. সারোয়ার আলমকে কেন শোকজ করলেন আদালত? ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বিনম্র শ্রদ্ধা সাতক্ষীরায় স্বর্ণালংকার অস্ত্র টাকা সহ তালিকাভুক্ত ডাকাত আটক গলাচিপা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন দূর্গাপুরে ভাষা শহীদ দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত শ্রীপুরে কৃষকের শসা ক্ষেত নিধনের ঘটনায় পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারী

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :—

মহান একুশে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।

রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহীদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কিছুক্ষণ নীরবতা পালন করে ভাষাশহীদদের প্রতি গভীর সম্মান জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

রাত ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্যরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে পুনরায় ফুল অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন। পুরো পরিবেশজুড়ে ছিল গভীর শ্রদ্ধা, আবেগ ও ভাবগাম্ভীর্য।

উল্লেখ্য, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এ দিনটি জাতি গভীর শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে পালন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991