ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ২১ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

Print

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, “মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া। যদিও আমি রাজনীতিবিমুখ ছিলাম, কিন্তু রাজনীতিতে এসেছি বেগম খালেদা জিয়াকে দেখেই।”

শুক্রবার (২২ মে) বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালকের ভূমিকায় আসার সক্ষমতা আমাকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “বেগম জিয়া স্বল্পভাষী ছিলেন। তিনি কখনও কারও সম্পর্কে বিরূপ মন্তব্য করেননি। তিনি যে সাধারণ মানুষের নেতা ছিলেন, তা তাঁর মৃত্যুর পর দেশের আপামর মানুষ তাঁর চলে যাওয়ায় ব্যথিত হওয়ায় আরও বেশি উপলব্ধি করেছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা

বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার

Update Time : ১২:২৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬