বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ঘোষনা
আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে জলাবদ্ধতায় নাকাল জনজীবন রেকর্ড বৃষ্টিপাত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

ফারুক হোসেন ব্যুরো প্রধান রাজশাহী:রাজশাহীতে সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বুধবার রাত ১০টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত যা চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে রাজশাহীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক।

অতিবৃষ্টিতে রাজশাহী নগরীর সড়কে দেখা মিলছে নৌকা চলাচল। নগরীর কিছু জনতা খেয়াজাল দিয়ে মাছ ধরতে দেখা যায় সোসাল মিডিয়ার ভিডিওতে।

 

এদিকে, টানা বর্ষণে নগরীর অধিকাংশ এলাকায় ড্রেনের পানি সড়কে উঠে আসে। নোংরা পানি নিচু এলাকার বাসাবাড়িতেও ঢুকে পড়ে। নগরীর বন্ধগেট, উপশর, টিকাপাড়া,বালিয়াপুকুর সহ বিভিন্ন এলাকায়। এতে পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে ওঠে। এমনকি রামেক হাসপাতালের প্রধান সড়কসহ হাসপাতালের ওয়ার্ডগুলোর সংযোগ সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

 

ভারি ও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার এই চিত্র শুধু যে রাজশাহী নগরীতে, তা নয়। রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলার নিম্ন এলাকায়তেও জলাবদ্ধতায় সহস্রাধিক বাড়িতে পানি প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে

এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। অবশ্য বেশকিছু এলাকায় কয়েক ঘণ্টার মধ্যেই পানি নেমেও গেলেও অধিকাংশ এলাকায় ভোগান্তি পোহাতে হচেছ নগরবাসীকে

 

রাজশাহীর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলতি মাসের বেশ কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে। কখনো হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে

তবে চলতি মৌসুমে ২৪ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড এই প্রথম। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম জানান, গতকাল বুধবার (৪ অক্টোবর) রাত ১০টার আগে রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার। একই দিন রাত ১০টার পর থেকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৬১ মিলিমিটার। এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলো মাঝারি ধরনের বৃষ্টি। মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলতে বোঝায় ২৩ থেকে ৪২ মিলিমিটার। ভারী বৃষ্টি হলো ৪৪ থেকে ৮৮ মিলিমিটার। আর বৃষ্টি যদি ৮৮ মিলিমিটারের বেশি হয়, তবে তা অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।

 

 

 

 

এতে নগরবিদরা বলেন, ভেবে দেখা দরকার, যদি ২৪ ঘণ্টা কিংবা ৪৮ ঘণ্টা টানা বৃষ্টিপাত হয়, তাহলে নগরীর জলাবদ্ধতা সমস্যা কোথায় গিয়ে দাঁড়াবে? শহরের পুকুরগুলো ভরাট, ড্রেনগুলো অবৈধ দখল, পানিপ্রবাহ ঠিক না থাকা এবং পানি শোষণের জন্য উন্মুক্ত জায়গার অভাব অনাকাঙ্ক্ষিত এ জলাবদ্ধতার কারণ বলে জানিয়ে আসছেন তারা।

নগরবিদরা বলেন, আবার জলাবদ্ধতার দায় শুধু কর্তৃপক্ষকে দিলেও চলবে না, নগরবাসীরও এক্ষেত্রে কিছু দায়িত্ব আছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে ড্রেনের স্বাভাবিক প্রবাহ যেন ব্যাহত না হয়, নগরবাসীকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। এজন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজন রয়েছে। পাশাপাশি প্রকৌশলী ও নগরবিদদের সমন্বয়ে জলাবদ্ধতা সংকট সমাধানে সিটি করপোরেশন কার্যকর উদ্যোগ নেবে, এটাই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991