রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
খিলা বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী সুন্দরগঞ্জে জমি বিরোধে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি। শৈলকুপায় সড়কের দুইধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।  চুয়াডাঙ্গায় ফারুকের নিখোঁজের ১৩ দিন পেরলেও খোঁজ মেলেনি মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌর ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুরের শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেতে নাতনির লালমোহনে সূর্যমুখীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি লালমোহনে ৬ পা বিশিষ্ট গরুর বাছুর জন্ম নিয়েছে: একনজর দেখতে জনতার ঢল। নওগাঁর বদলগাছীতে ৮০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নেতা-কর্মীদের সম্মানে বিশাল ইফতার মাহফিল করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ দারুসালাম আনন্দনগরে স্থানীয় বিএনপি ও সমাজসেবকদের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ মিরপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার গলাচিপায় গণ ইফতারে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভূমিদস্যু যেই হোক, ছাড় দেওয়া হবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

লালমোহনে ৬ পা বিশিষ্ট গরুর বাছুর জন্ম নিয়েছে: একনজর দেখতে জনতার ঢল।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মো. জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি, ভোলা:

ভোলার ঐতিহ্যবাহী লালমোহনে জন্ম নিয়েছে ৬ পা বিশিষ্ট একটি গরুর বাছুর জন্ম নিয়েছে। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটি একনজর দেখতে উৎসুক বিভিন্ন এলাকার লোকজন গরুর মালিকের বাড়িতে ভীড় করছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের আজাহার উদ্দীন রোড সংলগ্ন সৌদি আরব প্রবাসী মোঃ মনিরের বাড়িতে ওই বাছুরটি জন্ম নেয়। জন্মের পর দেখা যায়, বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত দুটি পা রয়েছে। এটি দেখে প্রথমে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ভেটেরিনারি চিকিৎসক জানিয়েছেন, বাছুরটির ৬টি পা থাকলেও কোনো স্বাস্থ্য সমস্যা নেই। এটি সুস্থভাবে বেড়ে উঠতে পারবে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।

গরুর মালিক মোঃ শাহাবুদ্দিন মিয়া বলেন, “আমার গাভী ভোর রাতে ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও দুটি পা রয়েছে। প্রথমে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসকের কাছে গেলে তিনি জানান, অতিরিক্ত দুটি পা থাকলেও বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, বাছুরটি সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে।”

এদিকে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্মের খবর চারদিকে ছড়িয়ে পড়ায়, এক নজর দেখতে জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মোঃ গোলাম মোস্তফা বলেন, “এমন ঘটনা অত্যন্ত বিরল এবং সচরাচর ঘটে না।
তবে আশার বিষয় হলো, বাছুরটির ৬টি পা থাকলেও কোনো সমস্যা হবে না।
কিছু সময় পর বাছুরটি বড় হলে চাইলে অতিরিক্ত দুটি পা অপারেশনের মাধ্যমে কেটে ফেলা যেতে পারে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991