সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

আমতলীতে বাস টার্মিনাল না থাকায় যাত্রীদের ভোগান্তি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৬০১ বার পঠিত

সাইফুল্লাহ নাসির,আমতলী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার আমতলী পৌরসভা অন্যতম বৃহত্তম প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানে নেই কোন বাস টার্মিনাল।এখানে বাস টার্মিনাল না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেখানে সেখানে যত্র তত্র ভাবে বাস থামানোর কারণে যাত্রীদের প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। আমতলী থেকে প্রতিদিন রাজধানী,পায়রা বন্দর,চট্টগ্রাম বন্দর,মোংলা বন্দর,কুয়াকাটা, কক্সবাজার সহ সারাদেশে টালভেস,সুপার সনি সহ শতাধিক বাস দিবা ও রাত্রীকালীন যাতায়াত করে থাকে। এছাড়া বরিশাল,বরগুনা ও পটুয়াখালীর উদেশ্যও দৈনিক আরও শতাধিক বাস চলাচল করে।
আমতলী থেকে প্রতিদিন ঈশ্বরদী,পাবনা,কুষ্টিয়া,খুলনা,মাগুরা,যোশর,বগুড়া,নওগা,রাজশাহী,রংপুর,কুড়িগ্রাম,সৈয়দপুর,সিলেট,চট্টগ্রাম,কুমিল্লা,নারায়ণগঞ্জ,গাজীপুর,সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা,বানিজ্যিক বন্দর,পর্যটন কেন্দ্র সহ রাজধানী ঢাকার উদ্দেশ্যে দৈনিক হাজার হাজার যাত্রী যাতায়াত করেন।

আমতলী চৌরাস্তাসহ পুরো বাজার এলাকার সড়করে দু’পাশে ইঞ্জিন চালিত সবুজ সিএনজি,নসিমন,করিমন,বাস,ট্রাক সহ বিভিন্ন যানবাহন যত্র তত্র ভাবে দাড়িয়ে থাকার কারণে যানজোটের সৃষ্টি হয়। ফলে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীরা।

ঢাকা থেকে রাত্রীকালীন বাসে
আসা যাত্রীরা আমতলীতে নামলেও বসার কোন প্রকার জায়গা না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। অনেক যাত্রী ছিনতাই কারীদের খপ্পড়ে পড়ে মালামাল সহ টাকা লুট হয়ে যায়। এসব থেকে যাত্রীদের রক্ষা করতে ও যেখানে সেখানে যত্র তত্র ভাবে বাস দাঁড়িয়ে না রাখার জন্য আমতলীতপ একটি আধুনিক বাস টার্মিনাল জরুরী প্রয়োজন।

ঢাকা থেকে আসা পরিবহন যাত্রী স্বপন বলেন,সকাল পাঁচটার সময়ে আমতলীতে এসে পৌছলেও বেলা না ওঠায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানো দিতে পারি নাই। এখানে কোন বাস টার্মিনাল না থাকায় রাস্তার পাশেই দাড়িয়ে থাকতে হয়েছে।যাত্রীদের এ ধরনের দুর্ভোগ লাগবে আমতলীতে একটি বাস টার্মিনাল নির্মাণ করা দরকার।
আমতলী সেভেন ষ্টার ও সেভেন ডিলাক্স পরিবহনের কাউন্টার ম্যানেজার রিপন মিয়া বলেন,জন ভোগান্তি,যানজট ও দুর্ঘটনা কমাতে আমতলীতে অচিরেই বাস টার্মিনাল নির্মাণ করতে হবে।

আমতলীতে বাস টার্মিনাল না থাকায় জন ভোগান্তি প্রসঙ্গে আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান বলেন, আমতলী তে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ এর প্রচেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমতলীতে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা) আসনের মাননীয় সাংসদ,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ঢাকা-আমতলী-কুয়াকাটা মহা সড়কটি বর্তমানে আন্তর্জাতিক মানের সড়কে উন্নিত করা হয়েছে তাই আমতলী পৌর শহরে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ অতীব জরুরি। বাস টার্মিনাল নির্মাণ এর জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিক বার ডিও লেটার দিয়েছি।সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে আমতলীতে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণ এ ব্যাবস্হা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991