মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

কুমিল্লার বরুড়ায় জাকিয়া বেগম নামে এক নারীকে অবরুদ্ধ করে জোরপূর্বক তিন মাসের শিশু অপহরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩১৮ বার পঠিত

নভেম্বর ৯, ২০২২

স্টাফ রিপোর্টারঃমাহবুব আলম সরকার।

কুমিল্লার বরুড়ায় জাকিয়া বেগম (২৪) নামে এক নারীকে অবরুদ্ধ করে জোরপূর্বক তিন মাসের শিশু অপহরণ।
গত ৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় কুমিল্লা জেলার বরুড়া থানাধীন আমরাতলি গ্রামের আনা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া জাকিয়া বেগম (২৪) স্বামী আশিকুর রহমান মনির এর শিশু পুত্র মোঃ আবু ওমর (৩মাস) কে অপহরণ করে সিএনজি অটো গাড়িতে করে পালিয়ে যায়।এ বিষয়ে ভূক্তভোগী জাকিয়া বেগম বলেন, আমার স্বামী বাতাইছড়ি নতুন বাজারে একজন হার্ড‌ওয়ার দোকানদার। গত ৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় আমার স্বামী দোকানে ছিল। এসময়ে আমার ভাড়া বাড়িতে চার/পাঁচজন লোক বাড়ি ভাড়া নেওয়ার নামকরে বাড়ির ভেতরে ডুকে অসুস্থ্য বৃদ্ধ বাড়িওয়ালীকে কৌশলে ঘরে বন্দি করে। পরবর্তীতে আমাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোর পুর্বক আমার শিশু পুত্র মোঃ আবু ওমর (৩মাস) কে অপহরণ করে তাদের সাথে আনা সিএনজি অটো গাড়িতে করে পালিয়ে যায়। অপহরণকারীরা যাওয়ার সময় আমাকে ও আমার ৫ বছরের শিশু কন্যাকে ঘরে বন্দি করে বাহির থেকে দরজা লাগিয়ে রায়। আমার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে ও বাড়িওয়ালীকে বন্ধ রুম থেকে উদ্ধার করে।অপহরণকারীদের কাউকে চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে জাকিয়া বেগম বলেন, তারা আমার স্বামীর পূর্বের স্ত্রীরির ভাই আত্মীয় স্বজন। তাহাদের সাথে আমার স্বামীর পুর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলা করে আমার তিন মাসের দুধের শিশুকে জোর পুর্বক দেশীয় অস্ত্র দেখিয়ে অপহরণ করে পালিয়ে যায়।
এবিষয়ে ভুক্তভোগী জাকিয়া বেগম সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অভিযোগ করতে চাইলে বরুড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার অভিযোগ নিতে গড়িমসি করে কালক্ষেপণ করেন।পরবর্তিতে বরুড়া থানা পুলিশ অভিযোগ নিতে রাজী হয় অপহরণকারী আসামিদের নাম না দিয়ে,৩ জন অজ্ঞাতনামা অপহরণকারীকে আসামি করে ৮ নভেম্বর ২০২২ একটি দায়সাড়া অভিযোগ জমা নেন।।
ভুক্তভোগী জাকিয়া বেগম বলেন, আমি অপহরণকারীদের চিনেছি। অভিযোগে তাদের নাম দিতে চাইলেও কর্তব্যরত পুলিশ অফিসার আসামিদের নাম না লিখে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে একটি মামলা রুজু করেন। বরুড়া থানার মামলা নং-১০ তারিখ ৮/১১/২০২২ ইং। এবিষয়ে কুমিল্লা বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার মজুমদার এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন মামলা হয়েছে।তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991