সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

গোমস্তাপুরে টমেটো বীজের প্রতারণায় লোকসানের মুখে টমেটো চাষীরা।

সামিরুল ইসলাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৫১৩ বার পঠিত

গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরোশিয়া কাঁঠাল বিলে টমেটো চাষ করে লোকসান গুনছে অধিকাংশ কৃষক। টমেটোর বীজের প্রতারণার কারণে এমটি হয়েছে বলে অনেক কৃষক অভিযোগ করেছেন।

চাষী তরিকুল ইসলাম বলেন, ভাদ্র মাসে ১বিঘা ৩কাঠা মাটিতে ৫২৬ জাতের টমেটো রোপন করি। কিন্তু তার একমাস পরে অজানা এক জাতের টমেটো লক্ষ্য করি। এই জমিতে আমার মোট ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এখন সব মিলিয়ে ৩০/৪০ হাজার টাকা লোকসান হচ্ছে। এর মূল কারণ হচ্ছে বীজের প্রতারণা। হেসু আলম নামে এক ব্যক্তি আমার সাথে টমেটোর বীজ নিয়ে প্রতারণা করেছে। টমেটো চাষ করে আমাদের পরিশ্রম বৃথা হল এই প্রতারকের কারণে।এমন অভিযোগ ওই এলাকার অনেক চাষী করেছেন।

অপর কৃষক আব্দুল বাশির বলেন, আমার টমেটো জাতটি ৫২৬জাতের ছিল ।আমি দেড় বিঘা জমিতে টমেটো চাষ করি। তাতে ৭০হাজার টাকা খরচ হয়েছিল। খরচ বাদে প্রায় ৩০থেকে ৪০হাজার টাকা লাভ হবে বলে আশা করছি। আমার ছাড়া কাঁঠাল বিলের অন্য কৃষকদের লোকসান হয়েছে। কারণ তারা বীজের প্রতারণার শিকার হয়েছিল। বীজ যদি ৫২৬হতো তাহলে তাদের লোকসান হতো না বলে আমি মনে করি।

বীজ প্রতারণা কারি হেসু আলম বলেন, আমি ওই জায়গার কাউকে টমেটোর‌ বীজ দি নাই। তারা কোথা থেকে বীজ নিয়েছে সেটা আমি জানিনা। আর আমি বীজ নিয়ে কারো সাথে প্রতারণা করিনি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন জানান, টমেটো চাষিদের আমরা রোগ বালাই দমন ও ভালোভাবে উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে থাকি। যাতে করে তারা লাভবান হয়। কিন্তু বীজ নিয়ে প্রতারণা হয়েছে এমন অভিযোগ আমি পাইনি। আপনি যেহেতু বললেন আমি খোঁজ নিয়ে দেখবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991