শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

টঙ্গীতে অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে ১৪৫টি সিসি ক্যামেরার শুভ উদ্বোধন

সেলিম মাহমুদ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩২৩ বার পঠিত

টঙ্গী গাজীপুরঃ টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ ও এর আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল সার্ভিলেন্স সিসি ক্যামেরার উদ্ভোধন করা হয়। এস.এস একাডেমি এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতুল্লাহ খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ—পুলিশ কমিশনার অপরাধ দক্ষিন মোঃ ইলতুৎ মিশ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হাসিবুর রহমান এডিসি টঙ্গী জোন, পিযূষ কুমার দে সহকারী কমিশনার টঙ্গী জোন,পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহ আলম, ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব হারুন—অর—রশিদ, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের শিক্ষক আবুল কাশেম,আব্দুল মতিন, আব্দুল মোতালিব, ইলিয়াস উদ্দিন আকন্দ, মোস্তফা কামাল, জান্নাতুল আকরাম, তপন কুমার পন্ডিত।

প্রধান অতিথি বরকতুল্লাহ খান সিসি ক্যামেরা উদ্বোধন করে বলেন, অপরাধ দমনে সিসি ক্যামেরার বিকল্প নেই। সিসি ক্যামেরার সৌজন্যে ক্লুলেস অনেক ঘটনা আমরা উদঘাটন করতে সক্ষম হই। একটি সিসি ক্যামেরা ৭০ জন পুলিশের কাজ করে। এসময় ১৪৫টি সিসি ক্যামেরা উদ্ভোধন করা হয়। এর মাধ্যমে ৮০ ভাগ এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।

অপরদিকে টঙ্গীর চেরাগ আলী ট্রাক স্ট্যান্ডেও সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বরকতুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জোনের উপ—পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসিবুল আলম। গাজীপুর জেলা ট্রাক কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে, গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাভেদ মাসুদসহ গাজীপুর জেলা ট্রাক কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতাকর্মী ও পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991