শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

মুহাম্মদ মতিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বগুড়ায় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি মিথুন খান ওরফে মিথুন বিহারী ওরফে লিটন বিহারী(৩৫) নামে এক ‘কুখ্যাত’ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ০৭ মার্চ সন্ধ্যা পৌণে ৭টার দিকে শহরের দক্ষিণ আটাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন শহরের লতিফপুর কলোনী এলাকার মৃত নেহাল খান ওরফে নেহাল বিহারীর ছেলে। লিটনের বিরুদ্ধে খুনসহ ডাকাতি, অপহরণ, মাদক ও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ০৮ মার্চ জেলা পুলিশ সুপারের নিজ কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আটাপাড়া দক্ষিণপাড়া এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একাধিক মামলার ‘কুখ্যাত’ সন্ত্রাসী লিটনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে খুনসহ ডাকাতি, অপরহন, মাদক ও একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991