ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান।

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৩৪ Time View
Print

হাসান তারেক,সিনিয়র রিপোর্টার:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। এতে চালক আহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারিহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম মোহাম্মদ বেলাল। তিনি পিরোজপুর জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া থেকে পিরোজপুরের উদ্দেশে যাত্রা করা কাভার্ডভ্যানটি চট্টগ্রামমুখী অবস্থায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দোহাজারী হাইওয়ে থানার এএসআই জুলফিকার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান।

Update Time : ০২:০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬