ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ইয়াবাসহ এক যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১০৩ Time View
Print

মোঃ সুমন সরকার, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে মো. শাকিল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) ভোর ৩টার দিকে পৌরসভাধীন মহেশপুর মোবাইল টাওয়ারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক শাকিল উপজেলার ধানগড়া এলাকার শাহআলম সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা–পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে শাকিলকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাকিল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, তাঁর কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন।

সিরাজগঞ্জে ইয়াবাসহ এক যুবক আটক

Update Time : ১১:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬