ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে শিশু রামিসা হত্যা,ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৩৫ Time View
Print

মুহাঃ সানাউল্লাহ বেপারী, সোনারগাঁ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিশু রামিসাসহ দেশের সকল শিশু কিশোর হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে ) সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে ” সোনারগাঁ উপজেলা খেলাঘর ” শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা খেলাঘরের অর্থ সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা খেলাঘর এর সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান,সিসিমপুর সাবেক কান্ট্রি ডিরেক্টর মোঃ শাহআলম, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হুসাইন, উদীচী শিল্পীগোষ্টির সভাপতি শংকর প্রকাশ, খেলাঘরিয়ান কাজি লিটু, ভূবনডাঙ্গা খেলাঘর আসরের আহ্বায়ক হাসি আলম প্রমূখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁও উপজেলা খেলা ঘর এর সহ-সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক মন্ডলির সদস্য কাজল বনিক, সাংবাদিক মোঃ নুর নবী জনি, সুলতানা রাজিয়া, মিলন হোসেন অপূর্ব, আলেয়া আক্তার, আলেয়া আক্তার নিতু, শিখা মনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকার পল্লবীতে শিশু রামিশার সাথে যে নৃশংস ও পৈশাচিক ঘটনা ঘটেছে, তা পুরো দেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা অবিলম্বে ট্রাইব্যুনালের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

দেশে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে বক্তারা আরো বলেন, আজ ঘরে-বাইরে কোথাও শিশু ও নারীরা নিরাপদ নয়। এই নিরাপত্তার ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে। যদি অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে শিশু রামিসা হত্যা,ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

Update Time : ১২:১৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬