শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ঘোষনা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর ভুট্টাক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার নারী মৈত্রীর মতবিনিময় সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরি। বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার ভোলা–৩ আসনে নাঙ্গল প্রতীকের পক্ষে মোঃ কামাল উদ্দিনের গণসংযোগ লালমোহন ও তজুমদ্দিনে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না— মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) লোহাগাড়ায় হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং! গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় এক গণমিছিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লাকসামে সেনাবাহিনী–সাংবাদিক মতবিনিময় সভা সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের কোটচাঁদপুরে ১৭৪ বোতল অ্যালকোহলসহ এক ব্যক্তি গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী শ্রমিকের মৃত্যু নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ: যোগ্যরা বঞ্চিত, সুবিধাভোগীরা একধাপ সামনে। গাড়িকে ওভারটেকের মুহূর্তে প্রাণ গেল মুক্তিযোদ্ধা সাবেক সেনার একুশে পদক-২০২৬ পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ১ প্রতিষ্ঠানসহ ১০ জন জামালপুরে দোস্ত এইডের উদ্যোগে রমজান উপলক্ষে ৫০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, দুই বছর ধরে রোগীদের সঙ্গে প্রতারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে :ডা.শফিকুর রহমান টেকনাফে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শনে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: জেলা প্রশাসক

বিশ্ব মেছো বিড়াল দিবসে শৈলকুপায় সচেতনতামূলক কর্মসূচি পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতার আহ্বান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

মো:মিল্টন হোসেন
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-

মেছো বিড়াল ২০২৬ উপলক্ষে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে এক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় মেছো বিড়ালের গুরুত্ব তুলে ধরা হয় এবং ভুল ধারণা থেকে এই প্রাণীটিকে হত্যা না করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে শৈলকুপা উপজেলার মৌবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষার বার্তা নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলার ফরেস্ট অফিসার মোঃ মোখলেসুর রহমান, শৈলকুপা স’মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী খোঃ মঈনুল হোসেন এলিট।
এছাড়াও অনুষ্ঠানে মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং উপজেলা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মোঃ ইসরাইল মন্ডল, দীপু বিশ্বাস ও আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, “মেছো বিড়ালকে অনেক সময় মানুষ ভুল করে বাঘ বা হিংস্র প্রাণী মনে করে হত্যা করে থাকে, যা অত্যন্ত দুঃখজনক। মেছো বিড়াল পরিবেশের জন্য উপকারী একটি বন্যপ্রাণী। এটি জলাশয় ও প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি মেছো বিড়াল সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এই প্রাণী সম্পর্কে ভুল ধারণা দূর করার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, পরিবেশ ধ্বংস ও জলাভূমি কমে যাওয়ার কারণে মেছো বিড়ালের আবাসস্থল হুমকির মুখে পড়ছে। ফলে এ প্রাণীটি আজ নানা ঝুঁকির সম্মুখীন। মেছো বিড়াল সংরক্ষণ শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়, বরং পুরো পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
পরিবেশকর্মীরাও বক্তব্যে মেছো বিড়ালকে বাঘ বা হিংস্র প্রাণী ভেবে হত্যা না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা বন বিভাগ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীদের মধ্যে মেছো বিড়াল ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে বন্যপ্রাণী সংরক্ষণে সামাজিক সচেতনতা আরও জোরদার হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991