ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী: অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহারের নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৮ Time View
Print

আজহারুল ইসলাম সাদী
সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার বিভিন্ন সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত এক চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার পাশাপাশি অনিয়মের অভিযোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।

রোববার (২৬ জুলাই) সকালে প্রথমে তিনি সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সর্বশেষ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে স্বাস্থ্য মন্ত্রী প্রথমেই হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন। সেখানে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিজেই পরীক্ষা করে দেখেন। পরে তিনি মহিলা ও পুরুষ ওয়ার্ড, ওয়াশরুম, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ এবং চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিবন্ধন খাতা (হাজিরা রেজিস্টার) পরিদর্শন করেন।

পরিদর্শনকালে হাজিরা খাতায় দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার প্রমাণ পাওয়ায় মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন তিনি।

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং সার্বিক স্বাস্থ্যসেবার মান সম্পর্কে তাদের মতামত নেন। এছাড়া হাসপাতালের পুকুর ও চত্বর ঘুরে দেখে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে হাসপাতালের সমস্যা, সেবার মান এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য মন্ত্রী বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।

তিনি আরও জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু করা হবে।

মন্ত্রী আরও বলেন, হাসপাতালের জন্য ৭ থেকে ৮ তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্টফিডিং কর্নার) এবং একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপন করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক (লিটু) প্রমুখ।

পরে স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের জন্য পরিবেশিত খাবারের মানও পরীক্ষা করেন।

সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন। এ সময় হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবসহ জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরুজ আলীর মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের, মামলাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা

সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী: অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহারের নির্দেশ

Update Time : ০৩:২৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬