ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, ৮-৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০১:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫৮ Time View
Print

মো. শাহাদাত হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামে বিয়ের দাবিতে এক তরুণীর অনশনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী তরুণী নাছরিন আকতার সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে এসে গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত থেকে প্রেমিক মো. রুবেল খানের বাড়িতে অনশন শুরু করেন।

রুবেল খান ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বেটখৈর গ্রামের রুবেল খানের সঙ্গে শাহজাদপুরের নাছরিন আকতারের দীর্ঘ ৮ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

অভিযুক্ত রুবেল খানের ফোন বন্ধ পাওয়ার পর এ বিষয়ে রুবেল খানের বাবা আশরাফ খানকে জিজ্ঞেস করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দীর্ঘদিনের এই সম্পর্কের সুযোগ নিয়ে প্রেমিক রুবেল বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর কাছ থেকে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি রুবেল খানের পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে এবং গতকাল (বৃহস্পতিবার) তার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল। এই খবর পেয়ে ভুক্তভোগী তরুণী নাছরিন আকতার নিজের অধিকার আদায়ে এবং বিয়ের দাবিতে রুবেলের বাড়িতে এসে অবস্থান নেন।

দীর্ঘ ৮ বছরের এই সম্পর্ক রুবেলের পরিবার কোনোভাবেই মেনে না নেওয়ায় চরম বিপাকে পড়েছেন ওই তরুণী।

এদিকে, গায়ে হলুদের দিনে প্রেমিকার এমন আকস্মিক অনশনের খবরে এলাকায় লোকজনের ঢল নামে। ঘটনাটি নিয়ে পুরো সীমাবাড়ী ইউনিয়নজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী তরুণীর দাবি, রুবেল তাকে বিয়ে না করলে তিনি এই বাড়ি থেকে যাবেন না এবং প্রয়োজনে আত্মাহুতির মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Messageদেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা প্রকৌশলী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, ৮-৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

Update Time : ০১:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬