ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৬ Time View
Print

মো. গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:-সিরাজগঞ্জের শাহজাদপুরে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ সম্মাননা ক্রেস্ট বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) বেলা ৩টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনসহ আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধন শেষে অতিথি ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ড-সংলগ্ন পিপিডি কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত। শাহজাদপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন ও দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী এবং সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রাজা।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম আরিফ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফারুক, সহকারী প্রভাষক মাহাবুর রহমান মিলন, ক্রীড়া সংস্থার সদস্যসচিব কেএম রুবেল খন্দকার এবং দেশবরেণ্য ইসলামী বক্তা মাওলানা রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সব সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত বলেন, “শাহজাদপুর সাংবাদিক ফোরাম ইতোমধ্যে একটি আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। সংগঠনটির ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে তিনি সব সময় থাকবেন।” একই সঙ্গে তিনি শাহজাদপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথি ও সাংবাদিকদের মধ্যে বিশেষ সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

বর্ণাঢ্য আয়োজন, অতিথিদের উপস্থিতি এবং সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শাহজাদপুর সাংবাদিক ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারিয়াকান্দিতে যুবকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ;তানভীর আহসান।

শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০১:৩২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬