
গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আট
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ হাইস্কুল খেলার মাঠের উত্তর পাশে দুলাল বেপারীর বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাসা থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ জেসমিন বেগমকে হাতেনাতে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত জেসমিন বেগম গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার মো. দুলাল বেপারীর মেয়ে এবং মো. মিজানুর রহমানের স্ত্রী।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে পুলিশ তাকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করেছে।
Reporter Name 














