ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২২ Time View
Print

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পেশাদার মোটরযান চালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বিআরটিসি ট্রেনিং সেন্টার, তেজগাঁও, ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-০২, ইকুরিয়া, কেরানীগঞ্জের উদ্যোগে এবং সিআইপিআরবি-এর সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

এ কার্যক্রমে পেশাদার মোটরযান চালকদের ডায়াবেটিস, দৃষ্টিশক্তি ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখা, শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপদে যানবাহন চালনার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, একজন সুস্থ, সচেতন ও দক্ষ চালক নিরাপদ সড়ক নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতা নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি।

এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য— “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”।

সুস্থ চালক, নিরাপদ সড়ক—ট্রাফিক আইন মেনে চলুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

Update Time : ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬