
রানীগঞ্জ বাজার এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ আটক-১
মোঃ মাজেদুল ইসলাম, জেলা প্রতিনিধি,জামালপুর৷
জামালপুর সদর উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ খোকন ভুট্রো নামে ১ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) জামালপুর সদর থানার এসআই রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক খোকন ভুট্রো শুটকি পট্টি এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 

















