ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট অস্বীকারের মধ্য দিয়ে বিএনপি নিজেদের জন্মকেই অস্বীকার করছে

  • Reporter Name
  • Update Time : ০২:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১০ Time View
Print
  • গণভোট অস্বীকারের মধ্য দিয়ে বিএনপি নিজেদের জন্মকেই অস্বীকার করছে

ফটিকছড়ি উত্তর প্রতিনিধি

ফটিকছড়িতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির পথসভায় জাবের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জুলাই সনদ ও গণভোটের প্রক্রিয়া তৈরি হয়েছে, তা অস্বীকার করার মধ্য দিয়ে বিএনপি শুধু জুলাই গণভোটকেই অস্বীকার করছে না, বরং নিজেদের জন্মকেই অস্বীকার করছে।’ এমন মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ২৮তম দিনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটি মিরসরাই থেকে খাগড়াছড়ি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই জুলাই সনদ কীভাবে অসাংবিধানিক, কীভাবে অবৈধ—তা প্রমাণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ বিএনপির জন্মই হয়েছে এই গণভোটের মধ্য দিয়ে। সুতরাং এই গণভোট অস্বীকার করার মধ্য দিয়ে বিএনপি শুধু জুলাইয়ের গণভোটকে অস্বীকার করছে না, নিজেদের জন্মকেও অস্বীকার করছে।’

তিনি আরও বলেন, যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জুলাই সনদের রূপরেখা প্রণয়ন করা হয়েছে, সেই সরকার যদি অবৈধ হয়ে থাকে, তাহলে ওই সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় যাওয়ার বৈধতা কীভাবে প্রতিষ্ঠিত হয়, তা জানতে চান তারা।

এ সময় তিনি শাপলা গণহত্যা, ২০২৪ সালের গণহত্যা এবং বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

পথসভায় ইনকিলাব মঞ্চের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, এনসিপির কেন্দ্রীয় নেতা আকিব হাসান মাহি, মানবিক উত্তর ফটিকছড়ির কর্ণধার হাসান শামসুদ্দিন, ফটিকছড়ি উত্তর এনসিপি নেতা শেখ জাহিদ ও জানে আলম মাসুদ, ছাত্রনেতা জামিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পরীক্ষা সামনে, স্কুল মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা! লাকসামে ক্ষুব্ধ অভিভাবক-এলাকাবাসী

গণভোট অস্বীকারের মধ্য দিয়ে বিএনপি নিজেদের জন্মকেই অস্বীকার করছে

Update Time : ০২:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬