ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১২ Time View
Print

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলার মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড় বাতি লাগাতে গিয়ে জেনেরেটর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়। বুধবার রাত সাড়ে ১০ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৮ টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকরা কিশোর ডেকোরেটর কর্মীর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত মোঃ আশরাফুল ইসলাম (১৭) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং,ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কাজ করতেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড় বাতির কাজ করছিলেন সুমন ডেকোরেটর কর্মী নিহত আশরাফুল। এই সময় জেনেরেটের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে ডেকোরেটের কর্মী আশরাফুলকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ কবির সোহেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আশরাফুলকে হাসাপতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু

Update Time : ১০:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬