ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারিয়াকান্দিতে যুবকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ;তানভীর আহসান।

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ Time View
Print

বগুড়া প্রতিনিধি:- অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যুবসমাজকে ঐক্যবদ্ধ করে তারুণ্যের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মো. তানভীর আহসান হাবীব। তরুণ প্রজন্মকে ইতিবাচক, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী রাজনীতিতে সম্পৃক্ত করার প্রত্যয়ে বগুড়ার সারিয়াকান্দিতে যুবকদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সারিয়াকান্দির স্থানীয় দলীয় কার্যালয়ে সারিয়াকান্দি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম হিরার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দির কৃতী সন্তান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দৈনিক ঢাকা মেইল পত্রিকার উপদেষ্টা এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. তানভীর আহসান হাবীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার এবং ৭ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. তানভীর আহসান হাবীব বলেন, “তারুণ্য একটি দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক রাজনৈতিক আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে কাজে লাগাতে হবে। যুবসমাজকে অপরাজনীতি ও বিভ্রান্তি থেকে দূরে রেখে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণদের মধ্যে ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ় করা অত্যন্ত জরুরি। দেশের ভবিষ্যৎ বিনির্মাণে যুবসমাজকে সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারাও জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে যুবসমাজের ঐক্য সুসংহত করা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে তরুণদের ঐক্যবদ্ধ ও সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে একটি ইতিবাচক, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

সভায় তারুণ্যের শক্তিকে আদর্শ ও নৈতিকতার পথে পরিচালিত করা, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারিয়াকান্দিতে যুবকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ;তানভীর আহসান।

সারিয়াকান্দিতে যুবকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অপরাজনীতি ও অপশক্তির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ;তানভীর আহসান।

Update Time : ০১:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬