
মোঃ রাকিবুল ইসলাম মিঠু সিনিয়র রিপোর্টার:–
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সদর দপ্তর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে টাঙ্গাইল জেলা শাখাকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) টাঙ্গাইল সদর উপজেলার জগলু রোড ফলপট্টি এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পরিমল বর্মন, কার্যনির্বাহী সভাপতি যতীন্দ্র কুমার সরকার, সহ-সভাপতি বাসুদেব শীল এবং সাংগঠনিক সচিব স্বপন কুমার মণ্ডল। এছাড়াও সংস্থার নবনিযুক্ত উদ্যোক্তা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব মোঃ রাকিবুল ইসলাম মিঠু।
মতবিনিময় সভায় জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজের অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করা এবং মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে সুরক্ষিত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যরা মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে দেশের বিভিন্ন অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা বলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব মোঃ রাকিবুল ইসলাম মিঠুর নেতৃত্ব, দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হয়েছে। তাঁরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে মানবাধিকার প্রতিষ্ঠা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 



















