ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অবহেলার অভিযোগে দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৬৯ Time View
Print

মো. আ. কুদ্দুস পাড়
তালা উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালটিতে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় ভর্তি রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে কয়েক মাস আগে হাসপাতালের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) আউটডোর ইউনিট চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের নৈশপ্রহরী মোস্তফাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। এছাড়া কয়েকদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক ডা. তন্নীকেও বরখাস্তের নির্দেশ প্রদান করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তালা উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অবহেলার অভিযোগে দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা

Update Time : ০৩:৪৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬