ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও কোন্দল নিরসন: ঘুরে দাঁড়াতে পারবে কি গলাচিপা-দশমিপি? ​খন্দকারনা ,

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২৪ Time View
Print

বিএন জলিলজেলা প্রধান, পটুয়াখালী: ​পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পুঞ্জীভূত কোন্দল, বিগত জাতীয় নির্বাচনের নানা সমীকরণ এবং তৃণমূলের নেতাকর্মীদের চরম হতাশা কাটিয়ে দলটিকে শক্তিশালী করার চেষ্টা চলছে। তবে অভ্যন্তরীণ অনৈক্য, বহিষ্কারের জটিলতা এবং নতুন রাজনৈতিক মেরুকরণের ফলে এ অঞ্চলে বিএনপির সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে। ​বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে গলাচিপা-দশমিনা এলাকায় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত আলহাজ্ব শাহজাহান খান। জুলাই আন্দোলনে আওয়ামী স্বৈরাচারের হামলায় তার নিহতের ঘটনা এ অঞ্চলের রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি করে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোয় এবং আন্দোলন-সংগ্রামে তার সরব উপস্থিতির কারণে তিনি তৃণমূলের নেতাকর্মীদের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেন। সাধারণ মানুষের ব্যাপক উৎসাহের মুখে তিনি পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়। ​নির্বাচনী হিসাব-নিকাশের শেষ মুহূর্তে এসে জোটগত সমীকরণের কারণে আসনটি ছেড়ে দেওয়া হয় গণঅধিকার পরিষদকে। কেন্দ্রীয় এই সিদ্ধান্ত শিপলু খান সমর্থকরা মেনে নিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের পক্ষে কাজ করলেও, হাসান মামুনের অনুসারী তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। নেতাকর্মীদের প্রবল চাপে হাসান মামুন শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। দলের সিদ্ধান্ত অমান্য করে হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় থাকায় কেন্দ্রীয়ভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তার পরেও নেতাকর্মীরা তার পিছু না ছাড়ায় ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পর্যন্ত বিলুপ্ত ঘোষণা করা হয়। দলের এই কঠোর সিদ্ধান্ত হাসান মামুন অনুসারীদের জন্য আকাশ ভেঙে পড়ার মতো এক দুঃসংবাদ বয়ে আনে। শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রায় ৮১ হাজারের অধিক ভোট পেয়েও হাসান মামুন পরাজয় বরণ করেন। ​নির্বাচনের পর স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়। পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শিপলু খানের নেতৃত্বে একটি পক্ষ এবং অন্যদিকে হাসান মামুন অনুসারীদের বড় একটি অংশ—এই দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে স্থানীয় বিএনপি। রাষ্ট্র ক্ষমতায় বিএনপি থাকলেও হাসান মামুন অনুসারী নেতাকর্মীদের বড় একটি অংশের বর্তমান অবস্থানকে উপমা তুলে বলা চলে—যেন স্বজন হারানো বাকরুদ্ধ পরিবারের মতো, যারা নিস্তব্ধ ঘরে শোক বয়ে বেড়ান; কিংবা বিচারালয়ের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা কোনো অপরাধী মানুষের মতো নীরবে দীর্ঘশ্বাস ফেলছেন। এই বিভাজনের সুযোগে তৃতীয় পক্ষ বা সুবিধাভোগী একটি মহল নিজেদের স্বার্থ হাসিল করে চলেছে বলে জোরালো অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এমনকি বর্তমান আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের বিতর্কিত ব্যক্তিদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের ত্যাগী নেতারা। ​দলের এই অভ্যন্তরীণ সংকট নিরসনে গত ৫ নভেম্বর গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তিনি বর্তমান আংশিক ও দুর্বল সাংগঠনিক কাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, আজকে তো এখানে কোনো ত্যাগী নেতাকর্মী দেখছি না, এটা অত্যন্ত দুঃখজনক; দলের দুর্দিনে রাজপথে যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে, আজ তাদের মূল্যায়ন না করে দূরে সরিয়ে রাখা হয়েছে। এভাবে চলতে থাকলে গলাচিপা-দশমিনা বিএনপির রাজনীতি কঠিন থেকে কঠিনতর দিকে যাবে”। তিনি রাগান্বিত হয়ে আরও বলেন, “মাত্র ১৯ জনের কমিটিতে কিভাবে আওয়ামীলীগ ঢুকলো, যে আওয়ামীলীগের হাতে আমাদের নেতাকর্মীরা রক্তে রঞ্জিত হয়েছে, তাদের কেন কমিটিতে ঢোকানো হলো?” তিনি আরও জানান, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন খানের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় কোন্দল নিরসনে কেন্দ্র থেকে তাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিরপেক্ষ ও সঠিক তদন্ত রিপোর্টের মাধ্যমে এই সংকট উত্তরণের আশ্বাস দেন। ​স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূল নেতাকর্মীদের মতে, গলাচিপা-দশমিনা বিএনপিকে তার হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে এবং একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হলে তৃণমূলের জনপ্রিয় নেতা হাসান মামুনের বিকল্প নেই। দলীয় এই সংকট কাটাতে তার বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে আনা এবং তার যথাযথ পদপদবি বুঝিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জোর দাবি জানিয়েছেন তার অনুসারী ও তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা। ​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন। সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন খান। ​দলীয় এই অভ্যন্তরীণ ক্ষত কাটিয়ে, বিভেদ ভুলে হাসান মামুনের মতো পরীক্ষিত নেতাকে সঙ্গে নিয়ে গলাচিপা-দশমিনা বিএনপি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়াতে পারবে কি না—এখন সেটাই দেখার বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও কোন্দল নিরসন: ঘুরে দাঁড়াতে পারবে কি গলাচিপা-দশমিপি? ​খন্দকারনা ,

হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও কোন্দল নিরসন: ঘুরে দাঁড়াতে পারবে কি গলাচিপা-দশমিপি? ​খন্দকারনা ,

Update Time : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬