ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩৬ Time View
Print

নিজস্ব প্রতিবেদক:– জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেসকোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বাংলাদেশে নিযুক্ত ইউনেসকোর প্রতিনিধি সুসান ভাইজ বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী এ সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে ইউনেসকোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে তথ্যমন্ত্রীকে বিস্তারিত জানান। সুসান ভাইজ গণমাধ্যম, সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেসকোর ভূমিকা মন্ত্রীর কাছে তুলে ধরেন।

সুসান ভাইজ জানান, বর্তমানে অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাইয়ের ওপর ইউনেসকো বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর এ উদ্যোগকে স্বাগত জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেসকোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

ডিজিটাল যুগে তথ্যের অধিক স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ইউনেসকোর দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন জহির উদ্দিন স্বপন।

ইউনেসকোর প্রতিনিধি এ বিষয়ে বাংলাদেশ সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

Update Time : ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬