ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়”

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৪৮ Time View
Print

স্টাফ রিপোর্টার, বগুড়া:–
পবিত্র ঈদুল আজহার আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখা।

গত ৩১ মে, রোববার শাজাহানপুর উপজেলায় আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক শাহীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দিন হারেজ, জিসাস বগুড়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আবু রায়হান, জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, চুপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাফফর আলী, মাঝিঁড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শামছু রহমান, উপজেলা বিএনপির সদস্য মোঃ শাজাহান আলী, জিসাস জেলা কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রহমান সাকিদারসহ আব্দুল কাদের এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সকলের আন্তরিকতা, ভালোবাসা ও রাজনৈতিক সহমর্মিতা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে আমাদের আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠনে কাজ করতে চাই, যেখানে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও জনগণের অধিকার সমুন্নত থাকবে।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট থাকুক। পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সংগ্রামের বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহীন বলেন,
“ঈদের এই মিলনমেলা শুধু শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের রাজনৈতিক সৌহার্দ্য, সাংগঠনিক ঐক্য এবং পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাবে।”

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়”

ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়”

Update Time : ০৫:৪৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬