ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর জরুরি বার্তা

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১১ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Print

মাতৃজগত ডিজিটাল ডেস্ক :–

সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এ বিষয়ে এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি দেশের সব চালককে বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। সড়ক ও মহাসড়কে কোনো চালক ট্রাফিক আইন অমান্য করলে বা আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত শাস্তি হিসেবে তাঁর ড্রাইভিং লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে কোনো চালক ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে তাঁর লাইসেন্স থেকে নির্ধারিত পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে।

সড়ক দুর্ঘটনা হ্রাস, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সব চালককে ট্রাফিক আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছে বিআরটিএ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর জরুরি বার্তা

Update Time : ০৯:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬