ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৭ Time View
Print

মাতৃজগত পত্রিকা ডেস্ক :—
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সরকার ও সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব হলো জনগণের স্বার্থ রক্ষা করা এবং দেশের কল্যাণে কাজ করা।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ স্লোগানকে ধারণ করে। তিনি তাঁর অবস্থান থেকে সবসময় দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষায় কাজ করার চেষ্টা করে যাচ্ছেন।

তিনি বলেন, দেশের জনগণ তাদের স্বার্থ সংরক্ষণ এবং কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব সরকার ও সংসদ সদস্যদের ওপর অর্পণ করেছে। তাই ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থই সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।

সংসদ নেতা আরও বলেন, সাম্প্রতিক কোনো সফল উদ্যোগ বা বিদেশ সফরের মাধ্যমে যদি ইতিবাচক কোনো অর্জন হয়ে থাকে, তবে সেটি কোনো ব্যক্তি বা সরকারের একার সাফল্য নয়; বরং তা বাংলাদেশের এবং দেশের জনগণের সম্মিলিত অর্জন।

বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী সংসদে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য বিরোধীদলীয় নেতাসহ সরকারি ও বিরোধী—উভয় দলের সংসদ সদস্যদের ধন্যবাদ জানান।

দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে ইতিবাচক মনোভাব ও পারস্পরিক সহযোগিতাই দেশকে আরও এগিয়ে নিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

Update Time : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬