ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ১০২ Time View
Print

মোঃ জিয়াউদ্দিন জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

ভোলা জেলার লালমোহন উপজেলার ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গরিব, অসহায় ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তার প্রধান লক্ষ্য। সরকার প্রদত্ত গরিবের চাউল ও সহায়তা যেন সঠিকভাবে প্রকৃত মানুষের হাতে পৌঁছে যায়, সে বিষয়ে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ইউনিয়নে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম যাতে না হয় সেদিকেও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং বলেন,
“আমার স্বাস্থ্য বেশি ভালো নয়, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি। চেয়ারম্যান হওয়ার স্বপ্ন ছিল, আপনারাই আমার সেই স্বপ্ন পূরণ করেছেন। সেই হিসেবে আমি এখনো আপনাদের জন্য তেমন কিছু করতে পারিনি। সামনে যেন আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।”

তিনি আরও বলেন, ধলীগৌরনগর ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থেকে কাজ করাই তার প্রধান দায়িত্ব। তিনি সব সময় সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে চান।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন।

ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং

Update Time : ১২:৫৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬