
লেমন সরকার
স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাঁকে গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
গত ২৬ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়নকৃত কর্মকর্তাকে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।
খাদিজা বেগমের এ পদোন্নতি ও নতুন দায়িত্বপ্রাপ্তিতে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Reporter Name 





















