ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে বাসাবাড়িতে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি: চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার চুরি যাওয়া মালামাল

  • Reporter Name
  • Update Time : ০৩:২৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭ Time View
Print

মোঃ ইসমাইল হোসেন নবী
সিনিয়র রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিন মাস্টারের বাড়িতে রাতের আঁধারে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে দুর্গাপুর থানা পুলিশ। অভিযানে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পাশাপাশি চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে পৌর এলাকার আলাউদ্দিন মাস্টারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ ও এসআই মেহেদী হাসান সম্পদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি এলইডি টেলিভিশন (আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা), একটি ব্যাটারি (আনুমানিক মূল্য ১০ হাজার টাকা), একটি বিছানার চাদর এবং একটি তোয়ালে (আনুমানিক মূল্য ১ হাজার ৯০০ টাকা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— দুর্গাপুর পৌরসভার সিংগা পশ্চিমপাড়া গ্রামের মৃত মেহের মণ্ডলের ছেলে আলমগীর হোসেন (৩৯), কাঁঠালবাড়িয়া গ্রামের মোঃ হোসেনের ছেলে মোহাম্মদ পিয়ারুল ইসলাম (২২) এবং সিংগা পশ্চিমপাড়া গ্রামের মৃত আক্কাসের ছেলে মোঃ জসিম (৪০)।

এ ঘটনায় আলাউদ্দিন মাস্টারের ছেলে রিমন বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়েছে। মামলার নম্বর-২০, তারিখ ২৬ জুলাই ২০২৬।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মজিদ, এসআই মেহেদী হাসান সম্পদ এবং সঙ্গীয় পুলিশ সদস্যদের সমন্বিত অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ জানালেন সিনিয়র সহ-সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার।

দুর্গাপুরে বাসাবাড়িতে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি: চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার চুরি যাওয়া মালামাল

Update Time : ০৩:২৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬