ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিভাগীয় কমিশনারের আটঘরিয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন, নিমগাছের চারা রোপণ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১১ Time View
Print

মোঃ ইব্রাহিম খলিল
পাবনা জেলা প্রতিনিধি:

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ পাবনার আটঘরিয়া উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন। রোববার (২৬ জুলাই) তিনি উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবার মান এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ভূমি অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তাহমিদুল ইসলাম, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে একটি নিমগাছের চারা রোপণ করেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত কর্মকর্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ জানালেন সিনিয়র সহ-সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার।

রাজশাহী বিভাগীয় কমিশনারের আটঘরিয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন, নিমগাছের চারা রোপণ

Update Time : ০৩:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬